প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
114

শহিদুল ইসলাম : জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৭ এপ্রিল যশোরের শার্শার উলাশী সফরকে কেন্দ্র করে খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার দুপুরে তিনি এ খাল খনন উদ্বোধনস্থাল স্থান পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন,যশোর জেলা প্রশাসক আশেক হাসান,পুলিশ সুপার সৈয়দ রফিকুল,
ইসলাম,জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকোট সাবেরুল হক সাবু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,স্পেশাল সিকিউরিটি ফোর্স(এসএসএফ)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন,সাবেক সভাপতি বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন,বদিউজ্জামাল বদি মেম্বার,সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here