তপ্ত রোদে লাইনে দাঁড়ানো মানুষের পাশে ছাত্রদল: কোটচাঁদপুরে বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ

0
129

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে আসা মানুষের কষ্ট লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ছাত্রদল। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার স্থানীয় মেইন বাসস্ট্যান্ড এলাকার বেলী ফিলিং স্টেশনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা যায়, দূর-দূরান্ত থেকে তেল নিতে আসা বাইকার ও সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তপ্ত রোদে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে কোটচাঁদপুর ছাত্রদলের নেতাকর্মীরা ঠান্ডা পানি ও পানীয় স্যালাইন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির উদ্দীন লিয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বাধন রাজবীর (নিশু), সদস্য সচিব ফজলে রাব্বি, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আজিম, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসানুল হক নিপুণ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সহেল ও বাদশা, পৌর ছাত্রনেতা মুন্না, ছাত্রনেতা সোভন, নয়নসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। মানবিক এই কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এদিকে, এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তেল নিতে আসা ভুক্তভোগীরা। তারা বলেন, গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল, এ সময় ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে অনেকটাই স্বস্তি মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here