নিজস্ব প্রতিবেদক : ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ‘র যশোর জেলা
পর্যায়ের প্রতিযোগিতা জেলা প্রশাসনের উদ্যোগে
শনিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন
করা হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক
মোহাম্মদ আশেক হাসান।
সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খান মাসুম
বিল্লাহ, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ
জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম, কালক্টরেট স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।
প্রতিযোগিতায় প্রকল্প প্রকল্প প্রদর্শনী জুনিয়র
গ্রুপে , সিনিয়র গ্রুপে, বিজ্ঞান বিষয়ক কুইজ ও
অলিম্পিয়াড, বিশেষ গ্রুপে ৪৮ টি প্রতিষ্ঠান অংশ
গ্রহণ করে।














