স্টাফ রিপোর্টার : যশোর জেলায় হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইনে পৌনে তিন লক্ষাধিক শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় প্রায় ৭৫ হাজার শিশুকে ইতোমধ্যে টিকা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৫ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বাকী সাত উপজেলায় ২০ এপ্রিল সোমবার থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। সোমবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় ক্যাম্পাসে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সামিনা পারভীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ। সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলায় হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইনে দুই লাখ ৮৪ হাজার ৮শ’ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে পাঁচ বছরের কমবয়সী এই শিশুদের হামের টিকা প্রদান করা হবে। যশোর সদর ও পৌর এলাকায় ৫ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এখানে ইতোমধ্যে ৭৪ হাজার ৫৮৫ জন শিশু ক্যাম্পেইনের আওতায় এসেছে। সদর উপজেলা ও পৌরসভায় এই ক্যাম্পেইন ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বাকী সাত উপজেলায় ২০ এপ্রিল সোমবার থেকে টিকাদান শুরু হবে। ১০ মে পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। এই ধাপে জেলার ২ হাজার ২৮০টি কেন্দ্রে ২লাখ ৮৪ হাজার ৮শ’ শিশুকে টিকার আওতায় আনার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে, জেলায় নতুন করে আরও ৭জনসহ মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৭ জনে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














