পেশার মর্যাদা রক্ষার দাবিতে মেহেরপুরে ফারিয়ার মানবন্ধন অনুষ্ঠিত

0
118

মেহেরপুর প্রতিনিধি : পেশার মর্যাদা রক্ষার ও ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করেন তারা। এতে নেতৃত্ব দেন ফারিয়ার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাসান ওয়ালিদ। বক্তব্য রাখেন ফারিয়ার মেহেরপুর জেলা সভাপতি শিবলী সাদ্ শিমুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ব্যবস্থাপক ফোরামের পক্ষ থেকে রফিকুজ্জামান। মানববন্ধনে বক্তরা বলেন, দেশের বিভিন্ন বিদ্যাপিঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমরা ওষুধ কোম্পানিতে চাকুরি নিয়েছি। আমরা কখনই দালাল নয়। চিকিৎসকের ব্যবস্থাপত্রে ঔষুধ লিখতে হলে আমাদের প্রয়োজন। ডাক্তার ও ঔষুধ কোম্পানির একে অপরের পরিপুরক। অথচ আমাদের আজ দালাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তাহলে আমাদের যে কোম্পানি চাকুরি দিয়েছে সেই মালিকও কি দালাল ? এই দালাল উপাধি যদি আমাদের পরিবার স্বজন জানতে পারে তাহলে আমরা কার সামনে গিয়ে দাঁড়াবো। তাই সরকার ও মালিকপক্ষের কাছে দাবি, ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের বিষয়টি ভাবার জন্য ও কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেবার জন্য।
একই দাবিতে গাংনী উপজেলা শাখার নেতৃবৃন্দ গাংনী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কাছে স্বারকলিপি প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here