স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের
যশোর জেলা পর্যায় খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার
বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপশহর সোনালী ব্যাংক
মাঠে গ্রুপ পর্বের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে
বাঘারপাড়া, ঝিকরগাছা, মণিরামপুর ও শার্শার বালক ও বালিকা উভয় দলই
জয় পেয়েছে। ম্যাচ হেরে বিদায় নিয়েছে অভয়নগর, চৌগাছা,
কেশবপুর ও সদর উপজেলার চ্যাম্পিয়ন দল গুলো।
অভয়নগর ও বাঘারপাড়ার বালক বিভাগের ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হয়।
ম্যাচে বাঘারপাড়ার ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে
অভয়নগরের ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বালক বিভাগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চৌগাছার ইছাপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মণিরামপুরের প্রভাতী বিদ্যাপীট সরকারি
প্রাথমিক বিদ্যালয়। ম্যাচে মণিরামপুরের বিদ্যালয়টি ৩-২ গোলে জয়
পায়। তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ঝিকরগাছার বেনেয়ালী সরকারি
প্রাথমিক। তারা ৪-০ গোলে কেশবপুরের বুরুলী সরকারি প্রাথমিক
বিদ্যালয়কে পরাজিত করে। বালক বিভাগের শেষ ম্যাচে মুখোমুখি হয় সদর
উপজেলার বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শার্শা উপজেলার
উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচটিতে ১-০ গোলে বিজয়নগর
জয় তুলে নেয়।
বালিকা বিভাগের প্রথম ম্যাচে জয় পায় বাঘারপাড়ার আজমেহেরপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ২-০ গোলে অভয়নগরের বনগ্রাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা বিভাগের দ্বিতীয়
ম্যাচে মুখোমুখি হয় চৌগাছার পুড়াপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় ও মণিরামপুরের ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে
মণিরামপুরের ভোজগাতী ৩-০ গোলে জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে
কেশবপুরের মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গোলবন্যায় ভাসিয়ে
জয় তুলে নেয় ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা
জয় পায় ১২-০ গোলের ব্যবধানে। বালিকা বিভাগের শেষ ম্যাচে
মুখোমুখি হয় সদরের বীর নারায়নপুর তেরআউলিয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় ও শার্শার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচে শার্শার
লক্ষণপুর ১-০ গোলে জয় লাভ করে।
এর সকালে প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রসাশক সুজন
সরকার বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবিরের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না
বিশ^াস ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিকত শিক্ষা অফিসার
আব্দুল গণি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান,
অভয়নগরের প্রাথমিক শিক্ষা অফিসার অলিউর রহমান, বাঘারপাড়ার
প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, কেশবপুরের প্রাথমিক
শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শার্শার প্রাথমিক শিক্ষা অফিসার
রেহানা বানু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকরামুল কবীর,
সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম, মিডিয়া সম্পাদক শাহজাদ
হোসেন বাবু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি
এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহাজান কবির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও আব্দুল
মাজেদ।














