ফকিরহাটের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সেখ মিজানুর রহমান

0
251

মেহেদী হাসান (নয়ন), ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বারাশিয়া কাজি আশরাফ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মিজানুর রহমান ফকিরহাট উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর মাধ্যমে তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেখ মিজানুর রহমান তার সৃজনশীল নেতৃত্ব, শিক্ষার্থীদের উন্নয়নে অদম্য উদ্যম এবং শিক্ষকদের সহমতের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বে বারাশিয়া কাজি আশরাফ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফকিরহাট উপজেলার শিক্ষা কর্মকর্তারা জানান, সেখ মিজানুর রহমান শুধুমাত্র শিক্ষার মান বৃদ্ধিতেই মনোনিবেশ করেননি, বরং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশেও বিশেষ ভূমিকা রেখেছেন। এই পদক তার কঠোর পরিশ্রম এবং অনুপ্রেরণামূলক শিক্ষাদানে স্বীকৃতির প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here