স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা ও ঝিকরগাছায় এলপি গ্যাসের ৭টি দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এময় বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের কাছ থেকে ১লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যশোর জেলায় অসাধু গ্যাস ব্যবসায়ীদের ক্রসফিলিং (একটি এলপিজি সিলিন্ডার থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ উপায়ে আরেকটি সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করার প্রক্রিয়া)সহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে যশোর এলপি গ্যাস পরিবেশক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশে আজ বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যশোর জেলার সদর ও ঝিকরগাছা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। যশোর জেলা প্রশাসনের ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাতটি স্থানে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১,০৮,০০০ (এক লাখ আট হাজার টাকা) অর্থদণ্ড করা হয়। এসময় যশোর সদরের সীতারামপুর এলাকার মমতাজ এন্টারপ্রাইজ কে ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শংকরপুরের রনি গ্যাস স্টোরকে ৫০হাজার টাকা এবং আরমান আরিফ টুটুল (৫০) কে ৮হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসিফ উদ্দীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বহিী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া , সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। মোবাইল আদালত পরিচালনায় যশোরের পুলিশ বিভাগ, এবং বিএসটিআই এর পরিদর্শক সাব্বির আহমেদ সহযোগিতা করেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














