মাগুরায় ১৯ লাখ টাকার ভোজ্যতেলসহ ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উন্মোচন: গ্রেপ্তার ৪

0
124

মাগুরা প্রতিনিধি: গতকাল মাগুরায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফ্রিং – এ ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্যতেল ভর্তি ট্রাক ছিনতাই এবং চালককে হত্যার লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে বললেন মাগুরার পুলিশ সুপার। এই ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া তেলের বড় একটি অংশ, খালি ব্যারেল এবং নগদ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে ২০২৬ তারিখে মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া বাজারের “মেসার্স মহামায়া ট্রেডার্স” এর মালিক গোপাল সাহা ঢাকা থেকে ৬০ ব্যারেল ভোজ্যতেল কেনেন। গত ১৮ মে রাতে ড্রাইভার আঃ রহমান (৫৮) তেল ভর্তি ট্রাকটি (যশোর ট-১১-১৩৪৬) নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু যথাসময়ে তিনি গন্তব্যে না পৌঁছানোয় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় ব্যবসায়ী গোপাল সাহা খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে ২০ মে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন কোলাবাজার এলাকার একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় দুর্গন্ধ ছড়ানো ট্রাকটি উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে চালক আঃ রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ঝিনাইদহের কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
যেভাবে উন্মোচন হলো রহস্য
গত ২৩ মে ব্যবসায়ী গোপাল সাহা বিষয়টি মাগুরার পুলিশ সুপার কার্যালয়ে অবহিত করলে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে তদন্তের দায়িত্ব দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-কে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। এরপর ২৪ মে সাইবার ক্রাইম সেল ও মাগুরা সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মূল আসামি ১। আজাদ হোসেন হিটলার (২৭)-কে গ্রেপ্তার করে।আসামিদের স্বীকারোক্তি ও মালামাল উদ্ধার গ্রেপ্তারকৃত আজাদ হোসেন ওরফে হিটলার জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-বিকাশ সাহা (৩০), পিতা-হাজারী লাল সাহা
মোঃ আঃ কুদ্দুস (৫০), পিতা-মৃত ইমারত মোল্লা,হারুন অর রশীদ (৪৮),পিতা-লোকম্যান মোল্লা
গ্রেপ্তারকৃতদের হেফাজত ও বাসস্থান থেকে ছিনতাই হওয়া ভোজ্যতেলের মধ্যে ৪৫.৫ ব্যারেল তেল, ৭টি খালি ব্যারেল এবং নগদ ৩ লক্ষ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এটি একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। এই চক্রের অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাগুরা জেলা পুলিশ জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here