কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেল চাচার

0
116

স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে ভাতিজার কিলঘুষির আঘাতে নিয়ামত আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত নিয়ামত আলী কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে ও অভিযুক্ত ইরশাদ আলীর চাচা।
মঙ্গলবার (৯ জুন) বেলা ২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কামালহাট গ্রামে ইরশাদ আলীর দোকান আছে। দোকানে ব্যবসা করার জন্য ইরশাদকে তার চাচা ৪ হাজার টাকা ধার দেয়। ওই টাকা চাওয়া নিয়ে এর আগে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে ভাতিজা ইরশাদের কাছে পাওনা টাকা ফেরত চায় তার চাচা নিয়ামত আলী। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ইরশাদ তার চাচা কে কিলঘুষি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি । ময়নাতদন্ত্র শেষেই প্রকৃত ঘটনা উৎঘাটিত হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here