গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ফিরিয়ে নিলো বিএসএফ

0
98

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ব্যার্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সহড়াতলা গ্রামের সীমান্ত থেকে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী মাঠে সহড়তলা সীমান্ত দিয়ে নারী পুরুষসহ ১০ জন প্রবেশ করে। ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা শহড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এসময় নারীসহ ১০ জন ভারতীয় কাটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে মাঠের মধ্যে অবস্থান করছে।
বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে বিজিবির একটি সুত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here