যুব অধিকার পরিষদ যশোর সদর উপজেলা কমিটি: সভাপতি ইদ্রিস আলম, সাধারণ সম্পাদক এস এম ইমু

0
88

স্টাফ রিপোর্টার : ​বাংলাদেশ যুব অধিকার পরিষদ, যশোর সদর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত এই নতুন কমিটির নেতৃত্ব দেবেন সভাপতি মো. ইদ্রিস আলম এবং সাধারণ সম্পাদক এস এম ইমু।
​বাংলাদেশ যুব অধিকার পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্না এবং সাধারণ সম্পাদক মো. মিলন শেখের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​নবগঠিত কমিটির তালিকা: ​সভাপতি: মো. ইদ্রিস আলম ​সহ-সভাপতি: টিপু সুলতান
​সাধারণ সম্পাদক: এস এম ইমু ​যুগ্ম-সাধারণ সম্পাদক: রিপন আলী ​সাংগঠনিক সম্পাদক: মো. খালিদ হাসান ​অর্থ সম্পাদক: মো. মামুন হালদার ​দপ্তর সম্পাদক: মো. শামিমুজ্জামান ​প্রচার সম্পাদক: মো. ইয়াছিন আরাফাত ​সমাজ কল্যাণ সম্পাদক: আবুবকর সিদ্দিক মুন্না ​কার্যকরী সদস্য: মো. মেহেদী হাসান ও মো. মিরাজ শিকদার ​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here