স্টাফ রিপোর্টার, যশোর থেকে : খুলনা বিভাগের ৭০ জন অস্বচ্ছল ও অসুস্থ্য
সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাংবাদিকদের মাঝে এই আর্থিক অনুদানের
চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক
ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক
এবিএম রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়ন –
বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম ও মেট্রোপলিটন
সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো.রাশিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম ফরহাদ
হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনরে বাগেরহাট
জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
আবু সাঈদ বিশ্বাস,খুলনার সাংবাদিক নেতা মাকসুদ আলী, নড়াইল রিপোর্টার
ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের নড়াইল জেলা প্রতিনিধি
হুমায়ুন কবির রিন্টু প্রমূখ।
২০২৫-২৬ অর্থ বছরে চতুর্থ কিস্তিতে গতকাল খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা,
খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার ৭০ জন অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মাঝে
কল্যাণ ট্রাস্টের অনুদানের ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Home
যশোর স্পেশাল খুলনা বিভাগের ৭০ জন অস্বচ্ছল ও অসুস্থ্য সাংবাদিকদের মধ্যে কল্যান ট্রাস্টের আর্থিক...














