ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকী

0
98

যশোর প্রতিনিধি: বিশিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী আদিত্য ও তার পরিবারের সদস্যদের মারপিট, ব্যবসা বন্ধ, ব্যবসায়িক মালামাল আত্মসাত ও প্রাণ নাশের হুমকী দিয়েছে মাগুরার শ্রাবণী ডেকোটেরের স্বত্ত্বাধিকারী মাসুম বিল্লাহ। এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন আদিত্য অধিকারী।
বৃহস্পতিবার সকালে ০১৭১১০৬৭৬২০ নম্বর থেকে আদিত্য অধিকারীকে মোবাইল ফোনে কল এ হুমকী দেয়।
জানা যায়, সম্প্রতি মাগুরা শহরের একটি বিয়ের কাজ করার জন্য চুক্তিবন্ধ হন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টার্চ’ এর স্বত্তাধিকারী আদিত্য অধিকারী। এতে বাদ সাজে মাগুরা জজ কোট এলাকার ডেকোরেট ব্যবসায়ী শ্রাবণী ডেকোটেরের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ। তিনি কাজ না করতে ফোন দিয়ে আদিত্যকে নিষেধ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ, মাগুরায় ঢুকতে না দেয়া, ব্যবসায়ের মালামাল লুট, পরিবারের সদস্যদের মারপিট ও হত্যার হুমকী দেয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে টাকা আত্মসাত করে, কাজ না করে মানুষের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার প্রতারণা থেকে বাঁচতে মানববন্ধনও করেছেন সাধারণ মানুষ। লেভাসধারী এই মাসুমের প্রতারণার শিকার হয়েছেন মাগুরার অনেক সাধারণ মানুষ।
আদিত্য জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লাইসেন্স ও নিয়ম-নীতি মেনে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টার্চ’ এর নামে সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমার কাজ ও দক্ষতা দেখে ঈর্ষনীয়ভাবে আমার ব্যবসা বন্ধ করতে এই হুমকী দিয়েছে মাসুম বিল্লাহ। এ বিষয়ে প্রশাসনের কাজে আশুহস্তক্ষেপ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here