মাগুরায় জুলাই শহীদ দিবস পালিত

0
122

মাগুরা প্রতিনিধি: মাগুরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে শহরের ঢাকা রোডস্থ নবগঙ্গা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে‌ পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহরের জেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। এসময় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here