বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যশোরের তিন তরুণ নেতা, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

0
98

আপন মাহমুদ : তরুণ প্রজন্মের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ সংগঠন ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী সংসদে যশোর অঞ্চলের তিন প্রতিশ্রুতিশীল তরুণ নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। গত ১৭ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক মোনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত যশোরের কৃতি নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, মানবাধিকার বিষয়ক সম্পাদক জেসিনা মোর্শেদ প্রাপ্তি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, জাতীয় পর্যায়ে সংগঠনের নীতি-নির্ধারণী কাঠামোতে যশোরের এই তরুণদের অন্তর্ভুক্তিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবনিযুক্ত নেতৃবৃন্দ তরুণ সমাজের অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং প্রযুক্তিগত উন্নয়নে কেন্দ্রীয় পরিষদের হয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’—এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দেশব্যাপী তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় যশোরের এই তিন নেতা স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদ, যশোর জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত উক্ত তিন নেতাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ মিলন সেখ নবনিযুক্ত নেতৃবৃন্দের ভবিষ্যৎ সাংগঠনিক পথচলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত নেতৃবৃন্দ তাদের মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে অনন্য অবদান রাখবেন এবং যশোরের সুনাম আরও উজ্জ্বল করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here