গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নারী-সম্পর্কিত অভিযোগের প্রতিবাদে উত্তাল যশোর, বিক্ষোভে সরব রাজপথ

0
84

স্টাফ রিপোর্টার : জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী ঘটিত কর্মকান্ডের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ। অভিযুক্তকে অবাঞ্চিত ঘোষণা করে বুধবার সচেতন নারী সমাজ যশোর মানববন্ধন, জুতা ও ঝাড়– মিছিলসহ তার কুশপুত্তলিকা দাহ করা হয়। শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে একাত্তরের তাদের (জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম) ভূমিকা দেখেছি। রাজাকার আল বদরদের প্রত্যাখ্য সহযোগিতায় পাকিস্তান হানাদার বাহিনী আমার মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছিল। বর্তমান ২৬ সালে আবারও তারা নতুন ভাবে আর্বিভূত হয়েছে। জামায়তের গাজী নজরুল ইসলামের কর্মকান্ডের মাধ্যমে সেটিই প্রমাণ করে।
এ সময় যশোরের বিশিষ্ট নারী নেত্রী ও পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা রহমান বলেন, জামায়াত নেতা ও একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। মানুষের সামনে যখন তাদের এই জাতীয় অপকর্মের গোমর ফাঁস হয়ে যায়, তখন তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। গাজী নজরুল ইসলামের মতো একজন জনপ্রতিনিধির এমন নিন্দনীয় ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার কোন সুযোগ নেই। অবিলম্বে ঘনটার সুষ্ঠু তদন্দ সাপেক্ষে তার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারী নেত্রী শামসুন নাহার পান্না, হাসিনা ইউসুফ, সেলিনা পারভীন শেলী, আনোয়ারা পারভীন আনু প্রমুখ। মানববন্ধন শেষে নারী নেত্রীরা জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here