বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন

0
110

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয়
ট্রেজারার মহোদয়ের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন উপলক্ষে আয়োজিত
মতবিনিময় সভা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই যশোর আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে মাননীয় ট্রেজারার
অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম মহোদয় এবং বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ
জহির রায়হান, পরিচালক (আইকিউএসি), স্কুল অব বিজনেস-কে ফুলেল শুভেচ্ছা
জানিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান, পরিচালক
(আইকিউএসি), স্কুল অব বিজনেস। মতো বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক
পরিচালক সেখ সোহেল আহমেদ।
মতবিনিময় সভায় যশোর আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ
উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণ
পর্যায়ক্রমে নিজেদের পরিচয় প্রদান করেন এবং নিজ নিজ দায়িত্ব ও
কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। এ সময় মাননীয় ট্রেজারার
মহোদয় সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং শিক্ষা কার্যক্রমের
মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীসেবা সম্প্রসারণ ও
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষপর্বে যশোর আঞ্চলিক কেন্দ্র থেকে প্রকাশিত “আলোকবর্তিকা”
প্রকাশনাটি শুভেচ্ছা স্মারক হিসেবে মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ড. শেখ
রফিকুল ইসলাম মহোদয় এবং বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হানের
হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এমন একটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা বাংলাদেশ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও
শিক্ষার্থীবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here