যশোর অফিস : যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, শাল,জিরা, ফুসকা, ওষুধ, চকলেট ও কসমেটিকসসহ প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ৮১টি শাড়ি, ৫টি শাল চাদর, ১ দশমিক ৫ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮ হাজার ৪টি ওষুধ, ৮৪০টি চকলেট ও ৬৩৮টি কসমেটিকস। এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।














