রাজগঞ্জের পারখাজুরা বাঁওড়ে শাপলা তুলতে যেয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
84

আনিছুর রহমান: মনিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ের দক্ষিন আগাড়ে শাপলা তুলতে যেয়ে পানিতে ডুবে হাছরাকাটি গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি চাচাতো ভাই-বোন। ২২ আগস্ট শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের শিশু পুত্র জিসান (৯) ও অলিয়ার রহমানের শিশু কন‍্যা ইয়াসমিন (৬)। নিহতদের পরিবার জানান, শনিবার দুপুর ১২টার দিকে জিসান ঔ ইয়াসমিন পারখাজুরা বাঁওড়ের দক্ষিন আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। শাফলা তোলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। আশপাশে থাকা লোকজন বিষয়টি বুঝতে পেরে আত্নচিৎকার দিলে নিহতদের
পরিবারের লোকজন এসে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে প‍ৌছালে মৃত্যু নিশ্চিত হয় বলে জানান প্রতিবেশি শিক্ষক আহাদ আলী। এদিকে চাচাতো ভাই-বোন একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here