চৌগাছায় স্ত্রী নিখোঁজের ঘটনায় শ্বশুর-শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

0
60

চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় শ্বশুর-শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন রমজান আলী (২৮) নামে এক ব্যক্তি। গত বুধবার (২ সেপ্টেম্বর) চৌগাছা থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন।
রমজান আলী চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, সোনিয়া খাতুন (২১) তার স্ত্রী এবং আরিফ হোসেন ও নাছিমা বেগম তার শ্বশুর-শাশুড়ি।
লিখিত অভিযোগে রমজান আলী দাবি করেন, গত ২ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী আগের পক্ষের মেয়েকে দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি ব্যবহৃত কাপড়চোপড়, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, ঘরে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সঙ্গে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেল ৫টার দিকে স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তার শ্বশুর ও শাশুড়ির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, সনিয়া বিকেল সাড়ে ৩টার দিকে তাদের বাড়ি থেকে বের হয়ে গেছেন।
রমজান আলী অভিযোগে আরও দাবি করেন, শ্বশুর-শাশুড়ির পরামর্শে তার স্ত্রী অজ্ঞাত স্থানে চলে যেতে পারেন বলে তার সন্দেহ হয়। এরপর তিনি আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও স্ত্রীর সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আগামী মঙ্গলবার উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। সেখানে আলোচনার মাধ্যমে দুপক্ষের মধ্যে মীমাংসা হলে বিষয়টির সমাধান হবে। অন্যথায়, অভিযোগকারীরা আইন অনুযায়ী পরবর্তী ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here