মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে বুকের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে আটকে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের গ্রামের মোঃ জিহাদ ছেলে আট মাসের বাচ্চা জুনায়েদ
কে তার মা বুকের দুধ খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে দুধ শ্বাসনালীতে আটকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস কে সাইমুম সৈকত বলেন, ‘হাসপাতালে আনার সময়ই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।














