পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় চোরাই মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কহিনুর বেগম (৪৫) ও আসাদুল ইসলাম (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফ্রিজ ও একটি বক্স খাট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহানা সুলতানা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, বাদীর খালাতো ভাই মানবাধিকারকর্মী আমিনুর ইসলামের পৌর সদরের বিদ্যুৎ পাওয়ার গ্রিডের পেছনে একটি বাসা রয়েছে। অফিসিয়াল কাজে ঢাকায় যাওয়ার সময় তিনি বাসার চাবি শাহানা সুলতানার কাছে রেখে যান। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাট, ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চুরি হওয়া বক্স খাট আটককৃতদের কাছে রয়েছে বলে জানতে পেরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে কহিনুর বেগম ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কৃপাসিন্দু মৃধা জানান, চুরি হওয়া মালামাল জব্দ করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির বলেন, অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














