যশোর সংবাদদাতা : যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস অবৈধ মাদক ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে শার্শা থানাধীন পশ্চিম কোটা গ্রামের ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোছাম্মদ হালিমা খাতুন এবং মো. সাকিব হোসেন রানাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গ্রেপ্তার সাকিব হোসেন রানা শার্শা থানার সর্বসঙ্গ পুরুষবাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম সিরাজুল ইসলাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।














