নিজস্ব প্রতিবেদক : যশোরে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে ফাইনাল খেলায় কোতয়ালি থানা গ্রুপ জয়লাভ করেছে। প্রতিপক্ষ বাঘারপাড়া থানা গ্রুপকে ৩৫-৩৩ পয়েন্টে হারিয়ে তারা এই গৌরব অর্জন করে। অপরদিকে পুরুষদের বিভাগে ফাইনাল খেলায় জয়লাভ করেছে অভয়নগর থানা গ্রুপ। প্রতিপক্ষ কোতয়ালি থানা গ্রুপকে ৪১-২৮ পয়েন্টে হারিয়ে তারা এই গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ প্রতিযোগিতার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ গ্রুপের মাঝে ট্রফি বিতরন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন যশোর জেলার কাবাডি ফেডারেশনের আহবায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ।
উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, জেলা ক্রীড়া সংস্থার চিন্ময় সাহা, অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল মুন্না বিশ্বাস প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল আলম।
উল্লেখ্য, যশোর জেলা পুলিশ প্রশাসন আয়োজিত ১ম কমিউনিটি কাবাডি চ্যাম্পিয়নশিপ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক পরামর্শে ও কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
Home
যশোর স্পেশাল কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬, ময়েদের বিভাগে ফাইনাল খেলায় কোতয়ালি থানা ও ...














