নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ইমাম পরিষদের উদ্যেগে শনিবার সকালে জিলা স্কুল অডিটোরিয়ামে মাদক বিস্তারবিরোধ ও যুবসমাজের নৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ইমামদের ভূমিকা অপরিসীম। তারা এর বিরুদ্ধে মানুষকে সতর্ক করলে নির্মূল করা সম্ভব হবে। মাদকের পাশাপাশি ডেঙ্গুর বিষয়ে মানুষকে সতর্ক করতে হবে। সবাই মিলে এক সাথে কাজ করলে সফলতা আসবে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল কবির যশোরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকার শায়খুল হাদীস জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামীক দাঈ, লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ।
এ সময় আরো বক্তব্য রাখেন, ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসিরুল্লাহ,মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাশেমী, মুফতি ওবায়দুল্লাহ শাকির প্রমুখ।














