যশোর অফিস : যশোর শহরের জজ কোর্ট মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ লাবনী আক্তার ইয়াসমিন ও মাসুদ রানা নামে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়,আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি নিজেকে আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দেন। অপর আটক লাবনী আক্তার ইয়াসমিন শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।
পুলিশ জানায়, মাসুদ রানার বিরুদ্ধে আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে।














