নিজস্ব প্রতিবেদক : যশোরে আন্তর্জাতিক পোলিও দিবসে সচেতনামূলক র্যালি হয়েছে। শনিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তুনু ইসলাম সুমিত। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, রোটারিয়ান কাজী আজিজুর রহমান রনি, রোটারিয়ান এ জেড এম সালেক, রোটারিয়ান শামসুল আলম, রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, রোটারিয়ান সোনিয়া ইসলাম, রোটারিয়ান রাজু আহমেদ প্রমুখ।
বিশ্বব্যাপী পোলিও দূরীকরণ এবং একটি শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এ ধরণের সচেতনামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালি থেকে পোলিওমুক্ত করার জন্য বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হবে। রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ যশোর জোন-এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। বিকাল ৪ টায় জেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ র্যালি শুরু হয়। এরপর র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউট ময়দানে গিয়ে শেষ হয়।














