ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২

0
18

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খড়রিয়া চর ভৈরব নদী এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় মাদক কারবারি বাদল হাওলাদার (৩০) পুলিশের হাতে ধরা পড়েন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বাদল হাওলাদার খড়রিয়া এলাকার আফতার হাওলাদারের ছেলে।
এর আগে বুধবার সন্ধ্যায় আট্টাকী আমতলা এলাকায় অভিযান চালিয়ে তিন গ্রাম গাঁজাসহ জাকারিয়া খান জিসান (১৯) নামে আরেক যুবককে আটক করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, ২২০ গ্রাম গাঁজাসহ আটক বাদল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, গাঁজাসহ আটক জাকারিয়া খান জিসানকে সংক্ষিপ্ত বিচারের জন্য বাগেরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here