স্টাফ রিপোর্টার : মুনাজাত পূর্বে পাঠক শুভানুধ্বীদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, আমরা নেতিবাচক সংবাদ প্রকাশে বিশ^াস করি না, যা সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। যে অর্ন্তভূক্তি মূলক রাষ্ট্র তৈরির জন্য আমরা চেষ্টা করছি লোকসমাজ সেই চিন্তার ধারক এবং বাহক। লোকসমাজ প্রতিষ্ঠার ৩১ বছরে পদার্পন করেছে, একটি জেলা শহরে এই পত্রিকার পথচলা খুব মসৃণ হবার কথা নয়। তার মধ্যে গত ১৭ বছরসহ দীর্ঘ একটি সময় আমাদের বৈর স্রোতের মোকাবেলা করতে হয়েছে। এই পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামের ভাবনা ছিল লোকসমাজ হবে একটি নিরপেক্ষ দৈনিক। কোন রাজনৈতিক দলের স্লোগানের বিষয় বস্তু হবে না, নিরপেক্ষতা যাচাই করে সঠিক বিষয়টি তুলে ধরবে। লোকসমাজ সেই প্রতিশ্রুতি রক্ষা করেই চলেছে। আমরা মনে করি রাজনৈতিক বিশ^াস যেটি হোক, অন্যের বিশ^াস এবং মত ভিন্নতাকে সহনশীলতার মধ্যে নিয়ে আসা এবং সকল মত প্রকাশের স্বাধীনতা দেওয়া। যেটি সমাজ এবং রাষ্ট্রকে সুশীল করে। সকলের সহযোগিতায় বিগত দিনের মতো আগামী দিনেও আমাদের আরও সুন্দও এবং মসৃণ হবে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর -২৫০ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক হুসাইন সাফায়াত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেড এম সালেক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস যশোর জেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নূর ইসলাম, সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুরর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকার দাস রতন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নিমুল কুমার বিট, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলা, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জালাল প্রমুখ। পরে পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগমকে জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখা, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখা, ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিস লিমিটেড, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা, জেলা পূজা উদযাপন পরিষদ, দৈনিক গ্রামের কাগজ পরিবার, দৈনিক স্পন্দন পরিবার, সুবর্ণভূমি পরিবার, দৈনিক কল্যাণ পরিবার, দৈনিক যশোর, রাতদিন নিউজ, দৈনিক বাংলার ভোর, দৈনিক যশোর বার্তা, যশোর সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি, বাঘারপাড়ার উপজেলা ও পৌর বিএনপি, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি, জেলা মহিলা দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদলের নেতাবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...














