ফুলতলা (খুলনা) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দেশের
১৮ কোটি মানুষের দাবি। অবিলম্বে ৭ দফা মেনে নিন, অন্যথায় ৭দফা ১দফায় পরিণত হবে। সরকারের
সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকার গত ৮ মাসে দেশের কল্যাণে কোন কাজ হয়নি, শুধু নিজ
দলের নেতা কর্মীদের ভাগ্যোন্নয়নে সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, সারের ডিলার নিয়োগসহ টেন্ডারবাজির
উন্নয়ন করেছেন। সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে ১১ দলের আহ্বানে জনগন ১দফার দাবিতে ঢাকা অথবা
প্রয়োজনে প্রতিটি রাজপথে বিপ্লব ঘটনাবে।
শনিবার বিকালে ঢাকা -খুলনা-কুষ্টিয়া লংমার্চের খুলনার ফুলতলায় ১১ দলীয় ঐক্য আয়োজিত ঐতিহাসিক
স্বাধীনতা চত্বরের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জেলা জামায়াতের আমীর
মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও থুলনা জেলা সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের
পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল
হক, জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র
নায়েবে আমীর মুফতি আঃ কাদের কাসেমী, বিডিপ্#ি৩৯;র চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম
চান, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল ইসলাম হাওলাদার, বাংলাদেশ নেজামে পার্টির
মাওলানা আঃ রহমান কাশেমী, এবি পার্টির মুখ্য সমন্বয়ক খালিদ হাসান, জাগপ্#া৩৯;র মুখ্য সমন্বয়ক রাশেদ
খান প্রধান, জামায়াতের সহকারি সেক্রেটারী এডভোকেট এহসান মাহবুব যুবায়ের, বাংলাদেশ শ্রমিক
কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, এনসিপ্#ি৩৯;র কেন্দ্রীয় যুব উন্নয়ন
বিষয়ক সম্পাদক মোঃ অহিদুজ্জামান, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, ডাকসুর ভিপি
আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ , চাকস্#ু৩৯;র ভিপি ইব্রাহিম রনি, এনসিপ্#ি৩৯;র খুলনা জেলা
সভাপতি হাফেজ মাহবুবুল হাসান ফয়জুল্লাহ, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারী
মুন্সী মিজানুর রহমান, জাগপ্#া৩৯;র জেলা সেক্রেটারী মাহবুবুল হক, খুলনা জেলা জামায়াতের সহকারি
সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,
এডভোকেট লিয়াকত আলী সরদার, হাফেজ আমিনুল ইসলাম, মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা
আল মুজাহিদ, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সদস্য মাওলানা আঃ
কুদ্দুস, ছাত্রশিবির খুলনা জেলা সভাপতি মোঃ মমিনুর রহমান, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম
মোল্লা, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো প্রমুখ।
সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা থেকে রাস্তার দ্#ু৩৯;পাশে হাজার হাজার
নর-নারী দাঁড়িয়ে ১১ দলের লংমার্চকে স্বাগত জানিয়েছেন। তিনি আরো বলেন, এই এলাকার বিলের পানি
নিষ্কাশন ও বন্ধ মিল কলকারখানা খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় গিয়ে
এখন তারা তাদের দেয়া প্রতিশ্রুতি ভুলে গেছে। বর্তমান সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার মত ফ্যাসিবাদী
রূপ ধারণ করছে।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জাতীয় নির্বাচনে ৭০ ভাগ জনগণ হ্যাঁ ভোটে ভোট দিয়ে তারা
সংবিধান সংষ্কারের পক্ষে মত দিয়েছেন। সরকার তা না মেনে জনগণের গণরায় কে উপেক্ষা করে সংবিধান
সংশোধনের নামে মুলত তারা জাতির সাথে তামাশা করছে। বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধন
জনগণ মানবে না। এ সময় তিনি সরকারের এরুপ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।














