পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর পক্ষ থেকে উপজেলার লস্কর ও সোলাদানা ইউনিয়নের কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল বারী-১৪ জাতের উচ্চ ফলনশীল লবণ সহিষ্ণু সরিষা বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...














