শৈলকুপা উপজেলা জামায়াতের নতুন আমীর এ এস এম মতিউর রহমান

0
21

আব্দুল জাব্বার,শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার নতুন আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন এ এস এম মতিউর রহমান। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে তিনি আগামী ২ বছর কার্যকালের জন্য এই দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে শাখা নেতৃত্ব নির্বাচন করা হয়। রুকনদের আস্থা, সমর্থন ও ভোটে নির্বাচিত হয়ে উপজেলা আমীরের দায়িত্ব গ্রহণ করলেন এ এস এম মতিউর রহমান।
নবনির্বাচিত নেতৃত্ব প্রসঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন, উপজেলা আমীরের দায়িত্ব কেবল একটি সাংগঠনিক পদ নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, নেতাকর্মীদের পাশে থাকা এবং সমাজে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব এখন তাঁর ওপর ন্যস্ত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে শৈলকুপায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here