কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
7

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খালিদপুরের চতুরপুরে অবস্থিত জাকের পার্টির কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঝিনাইদহ-৩ আসনে জাকের পার্টির নেতা হাফেজ ডা. মোহাম্মদ শাহিন আলম। সন্ধ্যায় শুরু হওয়া সভার কার্যক্রম রাত ৮টায় শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব কৃষক মহিউদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মেজবাহ এবং ঝিনাইদহ-৩ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হাফেজ ডা. মোহাম্মদ শাহিন আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান, কোটচাঁদপুর থানা কৃষক ফ্রন্টের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাধন কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাফদারপুর ইউনিয়ন সভাপতি সেলিম, বলুহর ইউনিয়ন সভাপতি মোঃ রুহুল আমিন, এলাঙ্গী ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ দিলু, মোঃ শরিফুল ইসলাম, নুর ইসলাম ধোনি, সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক মতবিনিময়ে অংশ নেন। এ সময় মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭ সালের দাওয়াতি মিশনকে সামনে রেখে ধর্মীয় ভাবধারা, প্রচার-প্রসার এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থলে সৌহার্দ্য, আন্তরিকতা ও সাংগঠনিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের জন্য তবারকের খাবারের আয়োজন করা হয়। সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here