পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল

0
7

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু’ছেলে আয়ুব আলী সরদার (৩৫) ও ইমান আলী সরদার (৩৭) ও ছেলে হাসান(১৮)। আহতদের মধ্যে আয়ুব আলী মাঁথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে।
২৩ নভেম্বরের সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লতা ইউনিয়নের গঙ্গারকোনায় দু’পক্ষের মধ্যে মারপিটের এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
স্থানীয়রা জানান, ইমানের বাড়ি সংলগ্ন জলাশয়ে প্রতিবেশি ইউনুছ সরদারের কাঁকড়া ধরা আটন পাতা নিয়ে তর্ক-বিতর্কের জেরে এ মারপিটের ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত ইমান আলী সরদার জানান, প্রতিবেশি ইউনুস সরদার গংদের সাথে বিরোধ দীর্ঘদিনের। এর সুত্র ধরে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ইমানের বাড়ির সামনে রাস্তার উপর ইউনুছ আলী সরদারের সাথে তর্ক সৃষ্টি হয়।
তিনি অভিযোগ করেন গন্ডগোলের এক পর্যায়ে প্রতিপক্ষ ইউনুছ আলী ও তার ভাই আঃ করিম গংরা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র সর্জিত হয়ে আমার কপালে সজোরে আঘাত করে জখম করে । এ সময় ঠেকাতে এসে ভাই আয়ুব আলীর মাথায় বাড়ি মারলে সেও রক্তাক্ত জখম হয়। পরে ছেলে হাসান এগিয়ে আসলে সে মারপিটের শিকার হয়।
এ ঘটনায় ইমান আলী বাদী হয়ে প্রতিপক্ষ ইউনুছ আলী সরদার(৩০) আঃ করিম(২৬)আঃ হামিদ(৪৮) নুর মোহাম্মদ (৬০) ও আবুল হোসেন সরদার (৫৫) বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।
তবে, এ অভিযোগ সম্বন্ধে ইউনুছ আলী সরদার জানান , ইমান আলী গংরা হামলা করলে আমরা প্রতিহত করেছি।
দু’পক্ষের মধ্যে মারপিটের তথ্য দিয়ে ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, এক পক্ষে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here