মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ

0
16

মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক অনুদানের চেক, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী।
উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ঢাকাস্থ-মহম্মদপুর জাতীয়তাবাদী দলের সভাপতি আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মদ ও যুবদল নেতা ইনামুল ইসলাম প্রমূখ।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলীর আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নানা শ্লোগানে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here