মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে আইডিইবি মাগুরা শাখার আয়োজনে শনিবার সকাল ১১ টায় শহরে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে অংশ নেয় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী ও আইডিইবির মাগুরা শাখার সদস্যরা। র্যালীর পূর্বে ভায়না মোড় আইডিইবি এর কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মাহাবুর রহমান টিটো সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মনির হোসেন, আইডিইবির মাগুরা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সালমান হায়দার প্রমুখ। সভায় বক্তারা বলেন, একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সরকার ইতিমধ্যেই দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী গড়তে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নতুন প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করতে সরকার কাজ শুরু করেছেন।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...














