মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম কালে নারী ও শিশু সহ ১৮ বাংলাদেশী কে আটক করেছে ৫৮ বিজিবি। জানাগেছে ২৮ জানুয়ারী মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার উপজেলার সেজিয়া একাশিপাড়া মোড় কাশেম মিয়ার ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে ০৮ জনকে আটক করে বিজিবি। আটকৃতরা হলো ১। মোঃ শাহিন (২১), পিতা- মোঃ আবুল মাতবর, ২। মোঃ মতি মিয়া (২২), পিতাঃ ইন্দিস মালো, উভয়ের গ্রাম- উত্তর খোশাল শিকদারকান্দি, থানা- জাজীরা, জেলা- শরিয়তপুর, ৩। শ্রীঃ সনজিত ভদ্র (৩৪), পিতা- মৃত স্বপন ভদ্র, গ্রাম- দনি শিমুলিয়া, থানা+জেলা- মাগুরা, ৪। মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৮), পিতা- মোঃ ওমর আলী, ৫। মোছাঃ- মাহফুজা খাতুন (২৫), স্বামী- মোঃ আব্দুল্লাহ আল মামুন, ৬। মোঃ মুসা (২১), পিতা- মোঃ ওমর আলী, সাং বসতপুর, পোঃ বসতপুর বাজার ৭। মোঃ আলাউদ্দিন(৫০), পিতা- মৃত শুক চাঁন আলী, গ্রাম- গোপালপুর, পোঃ গোগা, উভয় থানা- শার্শা, জেলা- যশোর, ৮। মোছাঃ তানিয়া আক্তার মুন্নি(২৬), পিতা- মৃত সোহরাব, গ্রাম- বিক্রমপুর, থানা- টংগীবাড়ী, জেলা মুন্সিগঞ্জ। অপরদিকে ২৭ জানুয়ারি গভীর রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা পশ্চিমপাড়া জামে মসজিদের পাশ্ব হতে বাংলাদেশী নাগরিক ১০ জনকে আটক করে। আটকৃতরা হলেন ১। অলি উল্লাহ (৩০), পিতা- ফরিদুল আলম, ২। মাবিয়া খাতুন (২৫), স্বামী- অলি উল্লাহ, ৩। মোছাঃ মোশারাফা (০৬), পিতা- অলি উল্লাহ, ৪। মোছাঃ হুনাইসা বিবি (০৩), পিতা- অলি উল্লাহ, উভয় সাং মনিরঝিল পূর্বপাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার, ৫। তুহিন তালুকদার (১৮), পিতা- মৃত বাসুদেব তালুকদার, ৬। আকাশ তালুকদার, পিতা- মৃত বাসুদেব তালুকদার, উভয়ের সাং লখন্ডা, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (৭) সবুজ বৈদ্য (১৯), পিতা- হরেন বৈদ্য, গ্রাম- হিজলারবাড়ী, থানা- রাজৈর, জেলা- মাদরীপুর। এবং আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে মোঃ আসাদুল খলিফা (৩৫), পিতা- মৃত দিদার খলিফা, হাফিজুর মন্ডল (৪৬), পিতা- মৃত আফিল উদ্দীন মন্ডল, উভয়ের গ্রাম- বাঘাডাংগা এবং গোলাম হোসেন (৩০), পিতা- বাবর আলী হোসেন, গ্রাম- সলেমানপুর, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০২টি মোটরসাইকেলসহ আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম খান জানান আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা করা হয়েছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













