বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় মাছ শিকারের অপরাধে দুই ফিসিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা।’ এ সময় জব্দ করা হয়েছে এফবি শঙ্খদীপ ও এফবি স্বর্ণতারা নামের দুটি ভারতীয় ট্রলার ও ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও জাল-দড়ি। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) ভোর রাতে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুই ট্রলারসহ ওই ভারতীয় জেলেদের আটক করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহলদান কালে ভারত – বাংলাদেশ জলসীমার ১০. ২ নটিক্যাল মাইল ভেতরে অবৈধ অনুপ্রবেশ করে শিকারের সময় ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে। আটক এ সকল জেলেদের বাড়ি ভারতের দণি-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। আটককৃত জেলেদের শুক্রবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় ট্রলার ও মাছসহ মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড। আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের প থেকে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তিনি আরো জানান,সুন্দরবনে জলদস্যু বনদস্যুদের অপতৎপরতার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এছাড়াও কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকায় সমূহে মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড প থেকে নিয়মিত অভিযান অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ১ ডিসেম্বর ভোর রাতে একই এলাকা থেকে কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা ১৭ ভারতীয় জেলে ও ২২ ডিসেম্বর বিসিজিএস অপরাজেয় বাংলা ১৬ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করেছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














