কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু হলো না। মাত্র ২৪ বছর বয়সেই দুটি কিডনি নষ্ট হয়ে এখন মৃত্যুর অপোয়। মৃত্যুদূত যেন কড়া নাড়ছে দরজায়। বলছিলাম ঝিনাইদাহ সরকারী কেসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আক্তারুল ইসলাম আফির কথা। তিনি ঝিনাইদাহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের আহাম্মদ আলী ও মোছাঃ ডালিমন নেছা দম্পত্তির ছোট ছেলে। পিতার আর্থিক সঙ্গতি না থাকায় শহরে টিউশনি করে পড়ালেখা করতেন আফি। এখন সব বন্ধ। মাঠে ছিল ৫ শতক জমি। তাও বন্ধক রেখে ডায়ালিসিস করা হচ্ছে। পারিবারিক সুত্রে জানা গেছে, ২০২০ সালের ২৬ জুন আক্তারুল ইসলাম আফি হঠাৎ বমি করতে থাকেন। ডাক্তার দেখানোর পর তার দুইটি কিডনি নষ্ট হওয়ার কথা জানতে পারে পরিবার। আফি ৫ ভাই তিন বোনের মধ্যে সবার ছোট এবং আদরের ধন। তিনি ছোট বেলা থেকেই অতান্ত মেধাবী ছিলেন। প্রতিবেশি দাউদ বিশ্বাস জানান, ছেলেটা ছোটকাল থেকেই অত্যান্ত মেধাবী এবং ভদ্র ছিলেন। তার অসুস্থতার খবরে এলাকাবাসি মর্মাহত। এখন তার চিকিৎসায় সবাই এগিয়ে না আসলে তার পরিবারের পে দুইটি কিডনি পরিবর্তন করা সম্ভব না। আফির বড় বোন মোছা: ববিতা খাতুন জানান, কিডনি ফাউন্ডেশন তার দুইটি কিডনি পরিবর্তনের কথা বলেছে। এ জন্য দরকার প্রায় ১৫ লাখ টাকা। ইতিমধ্যে পরিবারের সহায় সম্বল বিক্রি করে ৫ লাখ টাকা ব্যায় করেছেন চিকিৎসায়। তিনি বলেন, আল্লাহ পাকের রহমাত ও সবার প্রচেষ্টা ছাড়া আফির চিকিৎসা সম্ভব নয়। এ জন্য আর্থিক সহায়তা দরকার। আফিকে কেও আর্থিক সহায়তা করতে চাইলে বিকাশ ও রকেট নং ০১৯৮০৫৮৭৩২৬ এবং নগদ একাউন্ট নং ০১৭৮৩৬৫৮৬৮২ যোগাযোগ করতে পারেন।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...













