সাতক্ষীরা প্রতিনিধি ঃ বিশে^র অন্যান্য দেশের মত গেল কয়েক মাসে বাংলাদেশেও বেড়েছে করোনা ভাইরাস সংক্রমন। করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সাতক্ষীরার উপকূলীয় জনগনের মাঝে সচেতনতা ও সক্ষমতা বাড়াতে এগিয়ে এসেছে দেশের অন্যতম উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশিপ। জেলার শ্যামনগর উপজেলার প্রায় ২০ হাজার মানুষকে করোনাকালে বিশেষ স্বাস্থ্যসেবা দিচ্ছে সংস্থাটি। ‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় দাতা সংস্থা ‘ইউকে এইড’ এবং ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সহযোগিতায় চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় ফ্রেন্ডশিপের এই বিশেষ স্বাস্থ্যসেবা। ফ্রেন্ডশিপের স্বাস্থ্য বিভাগ পরিচালক ডাঃ কাজী গোলাম রসুল জানান, করোনা প্রতিরোধ যুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরাসহ দেশের মোট ১১ জেলার ১৫টি উপজেলার ৪৭টি ইউনিয়নে চলছে ফ্রেন্ডশিপের বিশেষ কর্মসূচী। এসব এলাকায় তুলনামূলক বেশি বিপদের মুখোমুখি এমন পরিবারের সুস্বাস্থ্যে বিতরণ করা হয়েছে সার্জিক্যাল মাস্ক, সাবান, ডিটারজেন্ট, বালতি, মগ-সহ বিভিন্ন সামগ্রী। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে মাইকিং এর পাশাপাশি লিফলেট বিতরণ করেছেন ফ্রেন্ডশিপ কর্মীরা। ছাপানো হয়েছে কয়েক হাজার সচেতনামূলক পোস্টার। উপকূলীয় জনগোষ্ঠির মাঝে কর্মসূচী পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে নিয়োজিত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথেও কাজ করছে ফ্রেন্ডশিপ। শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সেবাদানকারীদের মাঝে ফ্রেন্ডশিপ বিতরণ করেছে উন্নতমানের ‘ব্যক্তিগত প্রতিরক্ষামূলক উপকরণ-পিপিই (পার্সনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) এবং মেডিকেল সামগ্রী। সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, উপকূলের জনগনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব সময় কাজ করছে ফ্রেন্ডশিপ। দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এখানকার জনগনের সুস্বাস্থ্য নিয়ে সচেতন হয়েছে সংস্থাটি। এজন্য সরকারের বিভিন্ন কর্মসূচী সফল করতে উপজেলা প্রশাসন, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করছে ফ্রেন্ডশিপ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















