শ্যামনগর ব্যুরো ঃ ‘মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বেসরকারি সংস্থা নবলোকের আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরণ প্রকল্প, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’ গতকাল ২৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠানের সভাপতি শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম। নবলোক সংস্থার এসসিএস এ্যান্ড পিআইবিসি, আরসিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রেসকাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার রনজিত কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক শাহানা আক্তার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জিয়াউল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ লতিফুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটোনারী সার্জন মোঃ জহিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউপি সচিব কার্তিক চন্দ্র মন্ডল প্রমুখ। বক্তাগণ উপস্থিতিদের উদ্দেশ্যে স্ব-স্ব সংস্থার উন্নয়নমুলক কার্যক্রমের বিবরণ দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, ইউপি সচিব, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














