শ্যামনগর ব্যুরো ঃ “মুজিব বর্ষের অঙ্গিকার, গ্রামে গ্রামে পাঠাগার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় স্থানীয় বে-সরকারি পাঠাগার ‘জাগরণ পাঠাগার’ এর আয়োজনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সহায়তায় চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের মিলনায়তনে জাতীয় গ্রন্থগার দিবস-২০২১ পালন উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাস্থ্য বিধি মেনে সকলকে মাস্ক বিতরন করেন জাগরন পাঠশালার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা পাঠ, বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক বক্তৃতা, অসমাপ্ত আত্মজীবনি পাঠ প্রতিযোগিতা সহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আহসান হাবীব, প্রধান আলোচক ছিলেন জাগরন পাঠশালার সভাপতি শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন ইউপি সদস্য সরোজিত মন্ডল। আরও উপস্থিত ছিলেন অত্র পাঠাগারের সদস্য জয়ন্ত কুমার, আব্দুর রহিম, মুর্শিদ আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














