চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় জমির মালিক রবীন্দ্রনাথ সেনকে টাকা না দিয়ে মারপিটের অভিযোগে বর্গা চাষী নজরুল ইসলাম (৫৫) ও মহিদুল ইসলাম (৩৪) নামে দুই সহোদরের বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই জমির মালিক। লিখিত অভিযোগে রবীন্দ্র নাথ সেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর মৌজায় আমাদের আড়াই বিঘা জমি নজরুল ইসলামের নিকট বর্গা (ফসলী ভাগে) দেয়া আছে। শর্ত আছে সে যে ফসল চাষ করবে তার অর্ধেক ভাগ দিবে। কিন্তু গত ২ বছর যাবৎ বিবাদি ফসলের কোন ভাগ দেয় না। আমরা বাদিদ্বয়ের নিকট পাওনা ফসলী চাইলে তারা আমাদের’কে নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ২২ ফেব্রুয়ারি সন্ধা অনুমান ৭ টায় স্বরুপপুর হাজামবাড়ি মোড়ে বিবাদি নজরুল ইসলামের নিকট পাওনা ফসলী চাইলে সে আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। আমার ভাই সাধন সেন ঠেকাইতে আসলে ২নং বিবাদি মহিদুল তাকেও এলোপাতাড়ি মারপিট করে। তখন আমার ছোট ভাই উজ্জল সেন আগাইয়া আসিলে বাদিদ্বয় তাকেও এলোপাতাড়ি মারপিট করে আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আমরা হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগ দিতে দেরি হইল। চৌগাছা থানার ডিউটি অফিসার শুভেন্দু অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













