দামুড়হুদায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার

0
398

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বৈঁচিতলা গ্রাম থেকে দুই কেজি ৪১৬ গ্রাম ওজনের ১১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা সোনার বাজারদর প্রায় এক কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক নয়টার দিকে সময় সোনা পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে তার নেতৃত্বে ফুলবাড়ী বিওপির এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার দামুড়হুদা উপজেলার বৈঁচিতলা গ্রামের রাস্তা দিয়ে দুই ব্যক্তিকে একটি মোটরসাইকেলযোগে দ্রুত চলে যাওয়ার সময় তাদের থামানো চেষ্টা করা হয়। সে সময় মোটরসাইকেলে পেছনে বসে থাকা ব্যক্তি একটি ব্যাগ ফেলে দেন। ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা সোনা দর্শনা থানায় জমা করে সেখানে একটি মামলা করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা খালেকুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here