আবুল হাসান-দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি : দেবহাটা উপজেলার জনপ্রিয় স্বেচ্ছসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে, জননেতা মুনসুর আহমেদ এর মাগফিরাত কামনায় ২দিন ব্যাপী প্রতিবছরের ন্যায় এবারও ওয়াজ মাহফিল ও ইসলামী কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১১ মার্চ, বৃহস্পতিবার বাদ আছর থেকে পারুলিয়া ফুটবল ময়দানে কোরআন হাদীস থেকে আলোচনা রাখবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তজাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফতি সাঈদ আহম্মেদ ঢাকা। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ মুফতি কামরুজ্জামান। প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সভাপতি মুঃ আলহাজ্জ সেলিমউল্ল্যাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলার ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ প্রথম দিনে সভাপতিত্ব করবেন রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। আগামীকাল ১২ই মার্চ ২য় দিন অনুষ্ঠিত হবে ইসলামী কনসার্ট। ইসলাম কনসার্টে সঙ্গীত গাইবেন মুহিব খান, মশিউর রহমান, ন্ঈামুল হক, এস, এম মঈন, ইয়াছিন হায়দার, মানসুরুল আবীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সভাপতিত্ব করবেন মাহফিল উৎযাপন কমিটির আহবায়ক ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। ওয়াজ মাহফিলটি ফেয়ার মিশন আইডি থেকে সরাসরি সম্পাচার করা হবে। উক্ত ওয়াজ মাহফিলে অংশ গ্রহন করার জন্য ফেয়ার মিশন এর পরিচালক কাদের মহিউদ্দীন এর পক্ষ থেকে আমন Í্রন জানানো হয়েছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













