চৌগাছা (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের (রেজিঃ ১২১৯৮/১৫) যশোরের চৌগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভীজিৎ কুমার রায়কে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) পদে দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক সহকারী শিক্ষকদের সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তপন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক এইচবিএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক স্বীকৃতি পত্রে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের চৌগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অভীজিৎ কুমার রায়কে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক এবং নব নিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদক অভীজিৎ কুমার রায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের চৌগাছা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা অভীজিৎ রায়ের ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন চৌগাছা উপজেলা শাখার সভাপতি মেহেদী আল মাসুদ, সহ-সভাপতি মফিজুল আলম ও জেসমিন আরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও রাবিয়া সুলতানা, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক মুকুল হোসেন, মহিলা সম্পাদিকা প্রমীলা রাণি। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন উজ্জ্বল হোসেন, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান, কামাল হোসেন, শরিফুল ইসলাম, মোঃ আরিফ, মজনুর রহমান, নয়ন, সুব্রত, আক্তার হোসেন, আব্দুস সালাম, খবির হোসেন, জাহাঙ্গীর, জাহিদ, শাহাজামাল, সামনুর রহমান, সাদিয়া, আরজিনা খাতুন প্রমুখ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













