বেনাপোল প্রতিনিধি : মোহনা টিভি’র বেনাপোল প্রতিনিধিকে শার্শার উদ্ভাবক মিজানুর রহমান কর্তৃক জীবন নাশের হুমকীর প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন স্থানীয় সাংবাদিকরা । মোহনা টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারের বাড়িতে গিয়ে জীবন নাশের হুমকি দেয় উদ্ভাবক মিজানুর রহমান। তার এই হুমকির প্রতিবাদে রবিবার বেলা ১১ টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে এক সংপ্তি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনটিভি’র বেনাপোল প্রতিনিধি মহাসিন মিলন,নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের প্রতিনিধি বকুল মাহবুব,প্রেসকাব বেনাপোলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশু,চ্যানেল আই এর প্রতিনিধি সাজেদুর রহমান,সীমান্ত প্রেসকাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,এটিএন বাংলার প্রতিনিধি শাহীন আহম্মেদ,সময় টিভির আজিজুল হক,এশিয়া টিভির মিলন হোসেন,এসএ টিভির নাসির উদ্দিন,লোক সমাজের মনিরুল ইসলাম,আইঅন টিভির রাসেল ইসলাম প্রমুখ। এসময় মানববন্ধনে উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













