স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান কিনতে উপজেলা ধান সংগ্রহ কমিটির এক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের উপস্থিতিতে প্রতিটি ইউনিয়নের কার্ডধারী কৃষকদের নাম লটারীর মাধ্যমে চুড়ান্ত করা হয়। এবার ২০২০ অর্থবছরে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের নিকট থেকে ২৫ শত ৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহা জানান, কার্ডধারী কৃষকদের মধ্যে লটারীর মাধ্যমে নির্বাচিত প্রতি কৃষক খাদ্য গুদামে এক মেট্রিকটন ধান বিক্রয় করতে পারবেন। সরকারীভাবে এবার প্রতি মেঃ টন ধানের মূল্য নির্ধারন করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। তিনি আরো জানান, লটারির চুড়ান্ত তালিকা প্রকাশের পরই গুদামে ধান সংগ্রহ শুরু করা হবে। সভাতে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, এবার উপজেলাতে মোট ১৩৮৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষক সংখ্যা ১০৪৭৩ জন। এদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ২৫৪৪ জন কৃষক খাদ্য গুদামে ১ টন করে ধান দিতে পারবেন। সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যন জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, ধান সংগ্রহ কমিটির সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজ উদ্দিন আহম্মেদ, সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রেসকাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, আয়ুব হোসেন, একরামুল হক সংগ্রাম, ইলিয়াস রহমান মিঠু, নাছির চৌধুরী, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও সাংবাদিক আরিফ মোল্ল্যা প্রমুখ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















