ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। বিকেলে তিনি মির্জাপুর গ্রামের সকল বাড়িতে যেয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় কেেন। সন্ধ্যায় আরাজি ডুমুরিয়া গ্রামের মতবিনিময় করেন। রাতে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন বিলপাটিয়া গ্রামের জুলফিকার আলী শেখ, সাজিয়াড়া গ্রামের বাবুল গাজী, সাজিয়াড়া মডেল স্কুলের পেছনের বিউটি বেগম, বৈশাখী খাতুন ও টুম্পা খাতুনকে দেখতে যান। এসময় তিনি তাদের চিকিৎসার খোজ খবর নেন ও কর্তব্যরত ডাক্তারের সাথে তাদের চিকিৎসার ব্যাপারে পরামর্শ করেন। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকার রিজাউল ইসলাম, মোস্তফা শেখ, বিলাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, শওকত ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













